Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার সীমান্তে নারী-শিশুসহ আটক ৫

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন মহিলা ও একশিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছাঃ আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছাঃ রুমানা (২১), মৃত মুসা শেখের পুত্র মোঃ বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের পুত্র মোঃ মাহদী ইসলাম (৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মোঃ রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান হতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ০৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোষ্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

বিয়ানীবাজার অবস্থিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন্ম ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.