Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৭ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার (৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ  উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক  কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি এম, নাসের রহমান, হাজী মুজিবুর রহমান চৌধুরী, মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবাউর রহমান, হেলু মিয়া, এড; আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী সোহেল, সাবেক জেলা বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, ইকবাল পারভেজ চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশি বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে এব্যাপারে সজাগ থাকতে হবে।

এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.