Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ ডিসেম্বর, তফসিল ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৪

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

 শনিবার (০৭ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

তফসিল অনুযায়ী ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে, ১৭ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি, ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

নির্বাচনের বিস্তারিত তথ্য ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.