Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বিএনপির সভায় হট্টগোল, নিয়ন্ত্রণে আনলো পুলিশ-সেনাবাহিনী

দিরাই প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২৪

দিরাই উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় ব্যাপক হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে পৌর শহরের আজমল কনভেনশন হলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় হলে প্রবেশকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী (রুমী) প্রমুখ। সভাপতির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দলের যোগ্য ত্যাগী ও সক্রিয় কর্মীদের নিয়ে নতুন কমিটি করা হবে।

আগামী ৮-৯ ডিসেম্বর আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে জেলা বিএনপির অফিস থেকে আবেদন সংগ্রহ করতে হবে। ১১ ডিসেম্বর তা জমা দিতে হবে। শীঘ্রই নতুন কমিটি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.