Sylhet Today 24 PRINT

বড়লেখায় বেগম রোকেয়া দিবসে ৩ নারী পেলেন জয়িতা সম্মাননা

বড়লেখা প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে গত সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং জীবন সংগ্রামের নানা প্রতিকুলতা কাটিয়ে সফলতা অর্জনকারি ৩ জন (জয়িতা) উদ্যমী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বড়লেখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, এবারের জয়িতা সম্মাননা প্রাপ্ত সফল নারী সুমনা আক্তার সিমা, জুবেদা বেগম, আমিনা বেগম ডলি, উপজেলা তথ্যসেবা সহকারি (তথ্য আপা) চৈতী সূত্রধর, কিশোর কিশোরী ক্লাবের কিশোর লিডার রেদওয়ান আহমদ, কিশোরী লিডার খালেদা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.