Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মাঝরাতে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে।

সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গত চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় ২৪ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.