Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের আবু জাহিরসহ ৫ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০২৪

হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবু জাহিরসহ পাঁচ সাবেক সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আবু জাহির ছাড়াও আরও যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছেন তারা হলেন- ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক সদস্য নূর নবী চৌধুরী শাওন, নোয়াখালী-১ আসনের সাবেক সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন। একই সঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.