Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৫ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টা উপজেলার শমশেরনগর মোকামবাজার এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত হলে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ব্যবসায়ী আব্দুল মছব্বির (৬৫) শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অটো রিকশায় বাড়িতে যাওয়ার পথে মোকামবাজার এলাকায় সিএনজি অটোরিক্সা পিছন থেকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মৃত্যুবরণ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস,আই জাকির হোসেন বলেন, ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.