Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চা-শ্রমিক নারীর মরদেহ দেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি  |  ১৫ ডিসেম্বর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে সুচিত্রা সাওতাল (৪০) নামে এক চা-শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুচিত্রা সাওতাল  উপজেলার রাণীগাঁও ইউপির রিজার্ভ টিলার কানু সাওতালের স্ত্রী।

শনিবার বিকালে পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয় বরাতে পুলিশ জানায়, সুচিত্রা কয়েকদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। বেদনা বেড়ে গেলে যন্ত্রণায় ছটফট করে। কিন্তু অভাব থাকায় চিকিৎসা করা সম্ভব হয়নি। তাদের ধারণা বেদনা থেকে বাচতে সে লেবু বাগানে কাঠাল গাছের ডালে উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.