Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

তাহিরপুর প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২৪

নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০)সহ চারজন আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

রবিরাব রাত তিন টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর এলাকার শনির হাওর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন(৩০)। তিনি সে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। এছাড়া অন্যান্যরা হলেন- উপজেলা সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামে শামসুল হকের ছেলে কৃষকলীগ নেতা মোরাদ মিয়া(৪৩), একেই গ্রামের লোকেজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মাকসুদ মিয়া(২০), একেই গ্রামের মঞ্জু আখঞ্জির ছেলে ছাত্রলীগ নেতা রাহী আখঞ্জি(২০)।

আটককের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।

তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগ  তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০)সহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃদের বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.