Sylhet Today 24 PRINT

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও তাদের সন্তানদের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.