Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০২৪

ফাইল ছবি

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে মহানগরের কাষ্টগর থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি বলেন, তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.