Sylhet Today 24 PRINT

মূল্যতালিকা না থাকায় জগন্নাথপুরে ৩ দোকানিকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, স্থানীয় প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর নেতৃত্বে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা না দেখাতে পারায় একটি ঔষধের দোকানকে ৩ হাজার টাকা ও দুই মুদিদোকানিকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বরকত উল্লাহ বলেন, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.