Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন, সম্পাদক নাসির

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০২৪

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাতে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম।

সভাপতি পদে মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে ফয়সল আহমদ বাবলুকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ পেয়ে মিসবাহ উদ্দীন আহমদকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

নবনির্বাচিত কমিটির নেতারা হলেন সহসভাপতি (প্রথম) ডেইলি নিউএজ-এর স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) দৈনিক উত্তরপূর্ব-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেট পত্রিকার চিফ রিপোর্টার ও বাংলা নিউজ২৪ডটকম-এর সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ডেইলি সাউথ এশিয়ান টাইমস-এর বিশেষ প্রতিনিধি (সিলেট) রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ-এর সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ, প্রচার-প্রকাশনা সম্পাদক সিলেট ভিউ-এর নিউজ ইনচার্জ ও দৈনিক বাংলাদেশ খবরের নিজস্ব প্রতিবেদক (সিলেট) মো. রেজাউল হক ডালিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাগো নিউজ২৪ডটকম-এর সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও দৈনিক বণিক বার্তার সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী কোহিনূর এবং সদস্য (প্রথম) দৈনিক শুভ প্রতিদিন-এর সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দ্বিতীয় সদস্য দৈনিক যুগভেরী-এর স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, তৃতীয় সদস্য দৈনিক প্রতিদিনের সংবাদ-এর সিলেট প্রতিনিধি তুহিন আহমদ এবং চতুর্থ সদস্য দৈনিক জাগ্রত সিলেট-এর বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।

এর মধ্যে দুই সহসভাপতি, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং পাঠাগার সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সিলেট জেলা প্রেস ক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম। বাকি দুই নির্বাচন কমিশনার ছিলেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বর্তমান সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবে মোট ভোটার ১১৯ জন। এর মধ্যে শনিবারের নির্বাচনে ১১১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.