Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জব্দ, আটক ৬

জৈন্তাপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২৫

জৈন্তাপুর উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। চক্র উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের নাম ব্যবহার করে প্রত্যেক নৌকা থেকে চাঁদা আদায় করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যক্তিকে ৫৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ফারজানা আক্তার লাভনী।

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করেন এবং ৩ জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩ জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিয্ন অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.