Sylhet Today 24 PRINT

ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২৫

 সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ এর একটি ইউনিট।

শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.