নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারী, ২০২৫
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেলে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে তার বিরুদ্ধে একটি মামলায় তিন মাসের সাজা ও সাত লাখ টাকা অর্থদন্ড রয়েছে।
এরআগে ৪ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসদর এলাকা থেকে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে গ্রেপ্তার করে র্যাব-৯। পরে তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান।