Sylhet Today 24 PRINT

শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন গ্রেপ্তার

শাল্লা প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট অবনী মোহন দাশকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারী) বিকালে শাল্লা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
জানা যায়, এডভোকেট অবনী মোহন দাশের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অবনী মোহন দাশকে সুনামগঞ্জ সদর থানার মামলায় গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.