Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি কাটার জন্যে আঃ হাকিম(৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। সোমবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দূর্গানগর গ্রামে অভিযান চালিয়ে আঃ আজিজ এর পুত্র আঃ হাকিমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।

ভ্রামমান আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে  অভিযান সবসময় অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.