সিলেটটুডে ডেস্ক | ০১ ফেব্রুয়ারী, ২০১৬
আগামী ৬ ফেব্রুয়ারি সিলেট মহানগর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য রবিবার বিকালে সোবহানীঘাটস্থ নির্বাচনী কার্যালয় থেকে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা দায়িত্ব প্রাপ্ত আহমদুস সামাদের কাছ থেকে নমিনেশন সংগ্রহ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।
এসময় তিনি বলেন, দীর্ঘ দিন পর সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ৬ ফেব্রুয়ারি সিলেট মহানগর বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে সেই কাউন্সিলে নিঃসঙ্কোচে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তিপূর্নভাবে যোগ্য পরিক্ষীত প্রার্থী বিজয়ী করুন। এবং গণতন্ত্র রক্ষা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণমানুষের অধিকার, আইনের শাসন, ভোটাধিকার ও গণতন্ত্র পূণরুদ্ধার অব্যাহত আন্দোলন চলবে।
সেলিম বলেন, দেশে আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, হামলা, মামলা, খুন, গুম, কেলেংঙ্কারী, দুর্নীতি, অবৈধ কর্মকান্ড, আওয়ামী দু:শাসন, একদলীয় ভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নির্বাচনকালীন একটি মিমাংশিত প্রক্রিয়াকে মুছে দিয়ে অস্থিরতা, সংজ্ঞাত সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা।
তিনি আশা প্রকাশ করেন, আমার বিশ্বাস জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, পরিবর্তন, উন্নয়ন, নতুন ধারার রাজনীতি, ভোটাধিকার, গণতন্ত্র পূনরুদ্ধার ও আত্মানির্ভরশীল মর্যাদাবান একটি জাতি প্রতিষ্ঠার চলমান সংগ্রামে আমরা বিজয়ী হবো।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালেহ আহমদ খছরু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, ১৬ নং বিএনপির সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার আমিন, আব্দুল মতিন, বিএনপি নেতা আশরাফ গাজী, হেলাল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাফেক মাহবুব, সাবেক সহ-সভাপতি শাহ সাইদুর রহমান হিরু, সাজ্জাদ আহমদ, ওলিউর রহমান ড্যানি, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, লিটন আহমদ, নাসির উদ্দিন রহিম, আলী আকবর রাজন, মাহবুব আহমদ, নাহিদ আহমদ, মাহমুদ হাসন প্রমুখ।