Sylhet Today 24 PRINT

১০ বছর আগের মামলা থেকে সিলেট বিএনপির ৬১ নেতাকর্মীকে খালাস

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০২৫

প্রায় ১০ বছরের মাথায় এসে রাজনৈতিক  মামলা থেকে খালাস পেয়েছেন সিলেট বিএনপির ৬১ নেতাকর্মী।

সোমবার (৬ জানুয়ারি) বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে তাদের খালাস প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক।

২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন তারা। খালাসপ্রাপ্তরা বিয়ানীবাজার উপজেলা  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-৫৬/২০১৫) দায়ের করেন।  

মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম খান। মামলার সব আসামি কারবরণ করেন বলেও জানান তিনি।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দ্কি আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা আবুল কালাম, পৌর যুবদল নেতা জানে আলম, ছাত্রদল নেতা নূর উদ্দিনসহ ৬১ নেতাকর্মী এ মামলায় খালাস পেয়ে শুকরিয়া আদায় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.