Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি  |  ০৮ জানুয়ারী, ২০২৫

সিলেট তামাবিল মহাসড়কের উমনপুর এলাকায় জাফলং গামী গেইটলক বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল তার এক সহপাঠি কে নিয়ে মোটরসাইকেল (কুমিল্লা-ল ১৪-০২৯৬) যোগে বাড়ি ফেরার পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছা মাত্র বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিসের বাস তাদেরকে চাপা দিলে দুর্ঘটনার স্বীকার হয় মোটরসাইকেল আরোহীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। হাসপাতালে যাওয়ার পথে মারা যায় এক জন । নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩) সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। এঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ন্যায় বিচারের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় উত্তেজিত জনতা।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.