Sylhet Today 24 PRINT

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তাহিরপুর প্রতিনিধি  |  ০৮ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম(২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় গামাইতলা খাসপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত সাইদুল উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা  গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে।

 
স্থানীয় এলাকাবাসী জানান, গুলিবিদ্ধ অবস্থায় সাইদুলকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলি তার বুকের বুকের ডান পাজরে লেগেছে বলে জানান স্থানীয়রা।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিলো। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে। পরে তার আত্নীয় স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসাগণ তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, লাশের ময়নাতদন্তের করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.