জগন্নাথপুর প্রতিনিধি | ১০ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাইফুর রশীদ।
তিনি বলেন, শিক্ষার আলো বিস্তারে এবং শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্ট। বর্তমান মূল্যবোধের সংকট থেকে দূরে থাকতে ছাত্রদের নেতিবাচক বিষয় পরিহার করে ইতিবাচক দিকগুলো অর্জন করা একান্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা।
বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম উদ্যোক্তা ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, আইটি ফার্ম ডাইরেক্টর সৈয়দা খাদিজা দীনা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া সৈয়দ আবুল হাসান মসরুক, মিসেস শাহেলা জান্নাত,
সৈয়দ হিলাল সাঈফ যুক্তরাজ্য প্রবাসী, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য সৈয়দ শেফুল আমীন, সৈয়দপুর ফাজিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়র ছাত্রী নিগার রহমান শিমু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ, সৈয়দপুর আদর্শ কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য সৈয়দ মনোয়ার আহমদ, কবি সৈয়দ আজমল হোসেন, সৈয়দ আহমদ হোসেন তানিন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হান্নান, প্রভাষক এ, ডি এম ফখর মান্নান, স্কুলের সহকারী শিক্ষক দিলিপ চন্দ্র দাশ, মাওলানা মো: বিল্লাল হোসেন, মিসেস সুরাইয়া নাজনীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ হোসেন আহমদ।
অনুষ্ঠান শেষে সর্বমোট ২১ জনকে শিক্ষার্থীর হাতে নগদ দশ হাজার টাকা জনপ্রতি করে মেধাবৃত্তি প্রদান করা হয়।