Sylhet Today 24 PRINT

বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল |  ১১ জানুয়ারী, ২০২৫

ছবি: সংগৃহীত

বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য, গান ও আকর্ষণীয় মেলার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল।

দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও স্থানীয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উদ্বোধন করা হয় এবারের উৎসব।

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ উৎসবে চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরীর এলাকার ক্ষুদ্র জাতিসত্তার ২৬টি সম্প্রদায়ের মানুষ এতে অংশ নিচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।