Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশা যাত্রী নারীর

জৈন্তাপুর প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়কের করিচর ব্রীজ নামক এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নারী যাত্রীর নাম মায়ারুন নেসা (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুঠাপাড়া গ্রামের হাজী শাহীদ আহমেদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট অভিমুখী নাম্বার বিহীন অবৈধ টোকনে চালিত (সিএনজি) অটোরিকশা তামাবিল মহাসড়কের করিচর ব্রীজ নামক এলাকায় পৌছালে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৬০৫১) অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশার এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও ২জন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্হানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাক সিলেট-তামাবিল মহাসড়কের পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিল। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,  নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.