Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে রয়েল এনফিল্ড মটর সাইকেলসহ দুই জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০২৫

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোধ  অভিযানে ১টি ভারতীয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটর সাইকেলসহ দুইজনকে আটক করেছে। এসময় মোটর সাইকেল বাহকারী ডিআই (মিনি) ট্রাক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ জানুযারি রবিবার গভীর রাত ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারী দলের সদস্যরা ১টি ভারতীয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটর সাইকেল নিয়ে সিলেটের উদ্যেশে যাচ্ছে।  গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানা পুলিশ কৌশলে নজরদারী বৃদ্ধি করে অভিযান পরিচালন করতে মাঠে নামে। নজরদারীর এক পর্যায় ডিআই (মিনি ট্রাক) করে বিশেষ কৌশলে সীমান্ত হতে নিয়ে আসা ভারতীয় মটর সাইকেল সহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান  বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এনফিল্ড হান্টার মোটর সাইকেল, মটর সাইকেল বহনকারী ডিআইট্রাক সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.