Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তারুণ্যের উৎসব কর্মসূচি পালন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, বই পড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রাম আশীষ চক্রবর্তীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.