Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০২৫

সিলেট নগরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ৪ টি এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট সার্কিট হাউজ, জেলা প্রশাসকের ভবন, জেলা পরিষদ ও পুলিশ সুপারে কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.