Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৯ জন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের আহাদ মিয়া (৩৮), একই গ্রামের আমির হোসেন (৪০), রমাপতিপুর গ্রামের সাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের নজমুল ইসলাম (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আহাদ মিয়া (৫৪), সাইদ মিয়া (৪০), মিজানুর রহমান (২৬), ছয়দুল ইসলাম (৪০) ও আলী আহমদ (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ১০৪ পিস তাস, নগদ ১৪ হাজার ২শ’ ৪৫ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.