Sylhet Today 24 PRINT

লজ্জাবতী বানর রক্ষায় উদ্যোগ

বড়লেখা প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২৫

ছবি: সংগৃহীত ।

লজ্জাবতী বানর রক্ষায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ডে পাহাড়ি জনগোষ্ঠির মধ্যে সচেতনতা বাড়াতে সভা, তথ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ‘‘লজ্জাবতী বানর গবেষণা ও সংরক্ষণ’’ প্রকল্পের আওতায় প্রাণ প্রকৃতি গবেষক সংস্থা ‘ইসাবেলা ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মোহাম্মদ জায়েদ স্পেসিস কনসারভেশন ফান্ডের অর্থায়নে সচেতনতামূলক অনুষ্ঠান ও গবেষণায় সহযোগিতা করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সুফল প্রকল্প।

মাধবকুণ্ডের স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে পাহাড়ি জনগোষ্ঠির শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানে অংশ নেন।

বন্যপ্রাণির আবাসস্থল ও বিচরণ নিরাপদ রাখার ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসাবেলা ফাউন্ডেশনের প্রধান গবেষক সাবিত হাসান।

ইসাবেলা ফাউন্ডেশনের উদ্ভিদ বিজ্ঞানী খালিদ মুশ্বানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান আলোচক ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুন নাহার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসাবেলা ফাউন্ডেশনের নৃ-বিজ্ঞানী মোহাম্মদ আব্দুর রহিম, ইসাবেলা ফাউন্ডেশনের সহকারী গবেষক তানিয়া আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বনবিভাগের মাধবকুণ্ড বিটের কর্মকর্তা হোসেল রানা, মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জির হ্যাডমেন (মান্ত্রী) ওয়ানবর লন্ডগিরি, ইসাবেলা ফাউন্ডেশনের প্রধান মিডিয়া ও আউট রিচ কর্মকর্তা মো. মোফাকখারুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকল প্রজাতির বন্যপ্রাণিদের বাঁচিয়ে রাখতে হবে। তাদের আবাসস্থল ধংস রোধ করতে হবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.