বড়লেখা প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সামাজিক সংগঠন “হৃদয়ে সুজানগর” উদ্যোগে ১০০ জন গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি রবিবার বিকেল সুজানগর ইউনিয়ন পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি আশরাফ হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান শামীম এবং ফরিদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমরুল ইসলাম লাল, ইউপি চেয়ারম্যান নছিব আলী, সমাজসেবক কাজী মাওলানা ফয়েজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু, ইউপি সদস্য বিপুল কান্তি দাস মিলন, সেবুল আহমদ, কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সমাজসেবক সিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মঞ্জুর রহমান লুলু, কবি সিরাজ, বাবুল আহমদ প্রমুখ।