Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড

বড়লেখা প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় কাতার প্রবাসীর তালাবদ্ধ ৫টি ঘরে সংঘটিত ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার সুজানগর ইউপি’র উত্তর সুজানগর গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে।

স্থানীয় দমকল বাহিনী এলাকাবাসীর সহায়তায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

এলাকাবাসী ও বড়লেখা ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কাতার প্রবাসী সিরাজ উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। পথচারীরা আগুন দেখে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

এ সময় সিরাজ উদ্দিনের ভাই আব্দুল আহাদ, রিয়াজ উদ্দিন ও পার্শবর্তী এখলাছ উদ্দিনের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়লেখা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে কাতার প্রবাসী সিরাজ উদ্দিনের বাড়ীর লোকজন আত্মীয়ের বিয়েতে কুলাউড়ায় ছিলেন। এ সময় তাদের ঘর তালাবদ্ধ ছিল।

ভুক্তভোগী পরিবারের দাবি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে মালামালসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পার্শবর্তী রিয়াজ উদ্দিন ও এখলাছ উদ্দিনের ২টি ঘরে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আজিজুল হক অগ্নিকা-ের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে মোট ৭টি ঘরের মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.