Sylhet Today 24 PRINT

তেমুখীতে ড্রেন থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০১ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় জানতে চেয়ে ওই কিশোরের ছবিসহ সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়া হয়েছে।

জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.