Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পুলিশের মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ইউপি সদস্য ও নির্বাহী আদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সহসভাপতি মাহবুব হোসেনসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারী) তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুব হোসেন (৩৮) ও একই গ্রামের মির্জা আমিনুল হকের ছেলে ছাত্রলীগ কর্মী মির্জা মাসুম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে।

বিয়য়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা মামলার অজ্ঞাত আসামি হিসেবে ঘটনার সাথে জড়িত সন্দেহ তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। তবে এজাহার নামীয় ৫২ জনের মধ্যে ১২ জন বিগত ২ থেকে ৩ বছর ধরে দেশের বাহিরে রয়েছেন। ওই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.