Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০২ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদকে সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের মতামত নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করেন।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (বিজয়ের কন্ঠ), দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন (উত্তরপূর্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (আজকের আলো), কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ (সিলেট মিরর/ সুনামগঞ্জের খবর), জুয়েল আহমদ (আজকের পত্রিকা), গোবিন্দ দেব (বাংলা টিভি), হিফজুর রহমান জিয়া (দিনকাল)।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম, দুলন মিয়া, রুম্মান মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.