Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করায় ফয়সল মিয়া ও মাতু মিয়াকে  ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত  করেছে।

সোমবার (৩ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিষ্টেট মো. মুজিবুল ইসলাম উপজেলার সুলতানপুর ও মহব্বতপুর ড্যাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা নগদ ১ লাখ টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়। এবং এসময় ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.