Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি কালাম আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম আর নেই। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম।

জানা গেছে, তারেক কালাম সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। সিলেটে চিকিৎসাধীন থাকাকালীন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়।

এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.