Sylhet Today 24 PRINT

সিলেট কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামি মারা গেছেন। অসুস্থ অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আসামির নাম আব্দুল হামিদ (২৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

 মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।

মৃত্যুর বিষয়টি সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।

 তিনি জানান- সোমবার সকালে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় বেলা ২টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

মো. সাখাওয়াত হোসেন জানান-  আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার মামলাটি বিচারাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.