Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মসজিদে ছাত্রশিবিরের ক্যালেন্ডার নিয়ে উত্তেজনা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জামে মসজিদে ছাত্রশিবিরের ক্যালেন্ডার নিয়ে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত সোমবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে মসজিদের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু মসজিদে ঢুকে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন। তখন ছাত্রশিবিরের কয়েকজন এতে বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনা জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জগন্নাথপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) শাকিব আহমদ বলেন, মসজিদে ক্যালেন্ডার নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.