Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৪ জনকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলার ১নং বাঘা ইউনিয়নের নলুয়া হাতিমনগর এলাকায় পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

এসময় বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের হায়াত আহমদের ছেলে দাইয়ান আহমদ (২৬), মৃত মাখন মিয়ার ছেলে জাফর আহমদ,(৪০) নলুয়া গ্রামের কালা মিয়ার ছেলে আশিক মিয়া(৪৫) সহ চারজনের কাছ থেকে বিভিন্ন অংকের মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন,' জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.