Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে উপজেলার শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া হাসপাতালের  পাশের চা বাগানের ১১ নাম্বার শেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নিমা রেলী শমসেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুজতে ঘর থেকে বের হয় পুর্নিমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোজাখুজি করেও পায় নি। সকাল বেলা শ্রমিকরা চা বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির লাশ দেখতে পায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.