Sylhet Today 24 PRINT

সিলেটে চোরাই পথে আনা বিপুল পরিমান কমলা জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

 সিলেট নগরী থেকে দুই পিকআপ ভর্তি ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে কমলা ভর্তি পিকআপ দুটি আটক করা হয়।


এসময় আটককৃতরা হলেন-  সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটলিহাই গ্রামের আবদুন নূরের ছেলে আবুল হাসনাত (৪২) ও একই উপজেলার লাফনাউট গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইমন আহমদ (২২)।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে তারা সীমান্ত থেকে কমলার চালানগুলো সিলেট শহরে নিয়ে আসছিল। তাদের সাথে চোরাকারবারে আরও লোকজন জড়িত রয়েছে।

তিনি জানান, দুই পিকআপ থেকে ১৭০ ক্যারট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে। যার ওজন ৩ হাজার ৫৭০ কেজি ও বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.