Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয়ভাবে দলীয় প্রার্থী হিসেবে সিলেট মহানগরীর পেশাজীবী শাখার আমির ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খাঁনের নাম ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান।

তিনি বলেন, আমরা একজন মেধাবী ও পরিশ্রমী নেতাকে প্রার্থী হিসেবে পেয়েছি। যিনি দীর্ঘ দিন ধরে এ আসনের মানুষের সুখেদুঃখে পাশে রয়েছেন। যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে আমরা মাঠে কাজ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.