Sylhet Today 24 PRINT

তাহিরপুরে হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

লন্ডন প্রবাসী জাষ্টিস অব্ পিসের পৃষ্ঠপোষকতায়

সাজ্জাদ হোসেন শাহ্, তাহিরপুর (সুনামগঞ্জ) |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

দৈনিক যুগান্তর পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী হতদরিদ্র পরিবারের শতাধিক সদস্যদের মধ্যে শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে লন্ডন প্রবাসী জাষ্টিস অব্ পিস ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আব্দুল লতিফের পৃষ্ঠপোষকাতায় উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড়ের শাহ আরেফিন (রহ:) আস্থানায় লাউড়েরগড়, সাহিদাবাদ, কেউড়ি, দশঘর, পুরান লাউড়েরগড়, ও আস্থানায় থাকা ছিন্নমুল মানুষের মধ্যে বাদজুমা এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের হাতে স্বজনদের পক্ষে শীতবস্ত্র তুলে দেন পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির  কেন্দ্রীয় সমন্বয়কারী এবং যুগান্তরের সুনামগঞ্জ  জেলা প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ, স্বজন সমাবেশ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, তাহিরপুর স্বজন সমাবেশের মহিলা শিশু ও সমাজ কল্যাণ সম্পাদক সহকারি শিক্ষিকা মনোয়রা বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, স্বজন আবুল বাশার, মিলাদুর রহমান, ছয়ফুল আলম বাবুল, অপু মল্লিক, আস্তারুল হক,সাদ্দাম হোসেন, সেলিম রেজা, বাবলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.