Sylhet Today 24 PRINT

অপারেশন ডেভিল হান্ট: সিলেটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপির) কোতোয়ালি মডেল থানার সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাস। তার বাড়ি নগরের বাগবাড়ি প্রমুক্ত একতা এলাকায়। অয়নের বাবার নাম বিমল কান্তি দাস।

দক্ষিণ সুরমার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল জলিল তালুকদার। এবং সদর উপজেলার বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে ও সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.