Sylhet Today 24 PRINT

সিলেটের কয়েকটি এলাকায় মঙ্গলবার ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট নগরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর পক্ষ থেকে দেওয়া এক নোটিশে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি ঘাসিটুলা ও কলাপাড়া ফিডারের আওতাধীন ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল ১ ও ২নং গলি, বেতের বাজার, কলাপাড়া, লামাপাড়া, ডহর এলাকাসমূহে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ও ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি লালাদিঘীর ফিডারের আওতাধীন কুয়ারপাড়, বিলপাড়, ইঈুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীল আ/এ ও ভাঙ্গাটিকর এলাকাসমূহে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.