Sylhet Today 24 PRINT

বেতারের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ইয়াকুব

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ বেতার সিলেটের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার ইয়াকুব আলী (ইয়াকুব শাহরিয়ার)।

১১ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের চলতি দায়িত্বে থাকা উপ-মহাপরিচালক মোহাম্মদ শরীফুল কাদেরের স্বাক্ষরিত জারিকৃত এক আদেশে এই নিয়োগ পান তিনি।

ইয়াকুব শাহরিয়ার জেলার সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরঙ্কুশ দায়ীত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

সংবাদ সংক্রান্ত যে কোনো কাজে ০১৭২৩ ৬৯৮৩৬৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ইয়াকুব শাহরিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.