Sylhet Today 24 PRINT

সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভা

সিলেটটুডে ডেস্ক  |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার হাউজিং এষ্টেটস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির হলরুমে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট।

কার্যকরী কমিটির সভায় নেতৃবৃন্দরা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং আগামীতে সিলেট জেলা কর আইনজীবী সমিতিকে আরো শক্তিশালী করতে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা জরুরী তার লিখিত কার্যনিয়মাবলী তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির উদ্যোগে সকল সদস্যকে নিয়ে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কর আইনজীবীর সাবেক সভাপতি এম ই এম ইকবালুর রহমান, সাবেক সভাপতি মো. আবিদ আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর, যুগ্ন সম্পাদক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী খোকন, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক মো.আসাদ আহমদ চৌধুরী, হিসাব নিরীক্ষক পরীক্ষিত এন্দ, কার্যকরী সদস্য মো. আবিদ আলী চৌধুরী, কার্যকরী সদস্য মো. খলিলুর রহমান, কার্যকরী সদস্য মো. সুলেমান হোসেন খান, কার্যকরী সদস্য ছালেহ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.