Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে আ. লীগ, যুব লীগ ও ছাত্র লীগের ৫ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

দেশব্যাপি পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এ সুনামগঞ্জের জামালগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা থেকে আওয়ামী লীগ ও ছাত্র লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের বাসিন্দা জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিটন পাল (৩১)। জগন্নাথপুর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন রানীগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ (২৩)। ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের বাসিন্দা পাইকুরাটি ইউনিয়ন যুব লীগের সদস্য শরীফ আহমদ মামুন (৩৩)। ছাতক উপজেলার কালিদাসপাড়া গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য আল মেরাজ পাপ্পু (২৭) ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম অনিক (৪০)।

রবিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানান, আইনশৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.